দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা এলাকার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে যাত্রীবাহী বাস ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার সময় বীরগঞ্জ উপজেলার মাকড়াই শালবন এলাকার জেলখানার মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে যান গেছে। এ সময় উত্তেজিত জনতা অন্তত এক ঘন্টা ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের তুলশিপুর গ্রামের হেফাজ উদ্দীনের পুত্র হেলাল উদ্দীন (২৯) এবং একই ইউনিয়নের বড় করিমপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র আনোয়ারুল ইসলাম (২৭)।

বীরগঞ্জ থানার এস আই জামান জানিয়েছেন, হেলাল উদ্দিন ও আনোয়ারুল ইসলাম মোটর সাইকেল যোগে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঠাকুরগাঁও গামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে মোটর সাইকেল আরোহী, হেলাল উদ্দিন ও আনোয়ারুল ইসলাম রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। বেলা ১১টার দিকে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জেডআই