রাজধানীর মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং সংলগ্ন একটি বস্তিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মহানগর ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন বলেন, ঘটনাস্থলে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
এআর





