রাজধানীর মিরপুর- ১০ এ অবস্থিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয় থেকে ৩৫ দালালকে আটক করেছে র্যাব।
আটকদের মধ্যে ২০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন।
গত এক মাসের ভিডিও ফুটেজ দেখে সোমবার তাদেরকে সনাক্ত করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে এই আটক অভিযান শুরু হয়।
র্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, জেইউ, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





