করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ আরও ৫ দিন অর্থাৎ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় সকল বিধিনিষেধ ১০ আগস্ট রাত ১২ টা পর্যন্ত বাড়ানো হলো।
এতে আরও বলা হয়, শিল্প কল-কারখানা বিধি-নিষেধের আওতার বাইরে থাকবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ০১ জুলাই থেকে শুরু হওয়া ‘কঠোর লকডাউন’ ১৫ জুলাই ঈদের জন্য শিথিল হয়। পরে ২৩ জুলাই থেকে ‘কঠোরতম’ বিধিনিষেধ চলছে, যা আগামী ০৫ আগস্ট পর্যন্ত চলবে। এই লকডাউন আবারও বাড়ানো হল ১০ আগস্ট পর্যন্ত।
এমবি





