যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ পাঁচ বাস যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে রাজধানীর পল্টনের ইউবিএল ক্রসিংয়ে সংর্ঘষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফিরোজা (৪০), অ্যাঞ্জেল (২০), তাহামিনা (৩৫), নজরুল (৪০) ও মাকসুদা (৪০)।

বর্তমানে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক বাস ও ট্রাক চালককে আটক করা হয়েছে।

জেএ