রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানা এলাকার একটি ৫ তলা ভবন হেলে পড়েছে।
আজ (রোববার) সকালে কিল্লার মোড় সংলগ্ন ফজলুল হক আমিনির বাড়ির বিপরীত দিকের ওই ভবনটির উপরের অংশ হেলে পাশের ভবনে ঠেকে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালবাগ থানার ওসি ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ভবন হেলে পড়ার বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ওসি সুভাষ কুমার পাল জানান, ২/ই জগন্নাথ সাহা রোডের ওই ভবন পাশের ভবনের দিকে সামান্য ঝুঁকে পড়েছে।
ওসি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে আমাদের পক্ষ থেকে রাজউক ও সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে। আর ভবনটির বাসিন্দাদের বসবাসে সতর্কতা জারি করা হয়েছে।
এমবি





