পাবনায় স্থানীয় জামায়াত নেতা ও সাবেক ইউপি সদস্যকে শরিফুল ইসলামকে (৪৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের চর বলরামপুর হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম ভাঁড়ারা ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি বলে জানিয়েছেন সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল গফফার খান।

ঘটনা সূত্রে জানা যায়, চর বলরামপুর হাই স্কুল মাঠে বাংলাদেশ-পাকিস্তান খেলা দেখার সময় তাকে হত্যা করা হয়। নিহত শরিফুল ইসলামের বাবার নাম আদু শেখ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক ও ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএ