রাজধানীতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর চাকরির ভুয়া নিয়োগপত্রসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তরের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের নাম জানা যায়নি।
জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার, একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিভিল স্টাফ এবং অপর দুজন তাদের সহযোগী হিসেবে কাজ করেছেন।
আটকের সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ স্ট্যাম্প সিল, তাদের ফাঁদে পড়া ভুক্তভোগীদের স্বাক্ষরকৃত ব্ল্যাঙ্ক স্ট্যাম্প এবং ৪৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এমকে





