চট্টগ্রামের সীতাকুন্ড ও লোহাগাড়া উপজেলায় বিএনপি-জামায়াত শিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, হরতাল অবরোধে বিভিন্ন নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে জেলার লোহাগাড়া এবং সীতাকুন্ড উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার দায়ে একাধিক মামলা রয়েছে।

এমকে