হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ৪০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।শুক্রবার দিবাগত রাত ১১টার দিকেআটক ওই ব্যক্তির নাম এমদাদুল হায়াত। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কাস্টমস কমিশনার রিয়াদুল ইসলাম জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় এমদাদুলকে তল্লাশি করা হয়।

এসময় তার কাছ থেকে ১ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।শুক্রবার রাত সাড়ে ১০টায় এয়ার অ্যারাবিয়ানের একটি ফ্লাইটে (জি-৯৫১৩) এমদাদ সৌদি আরব থেকে ঢাকায় অবতরণ করেন বলে জানান রিয়াদুল।

এআর