বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ২ স্কুলছাত্র আব্দুল মোমিন (১১) ও চাচাতো ভাই রিমন (১০)।

নিহত আব্দুল মোবিন শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চককুতুব গ্রামের মোতাসিনের ছেলে। সে ও.এম.এইচ প্রি-ক্যডেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

আর তার চাচাতো ভাই রিমন রফিকুল ইসলামের ছেলে। সেও চতুর্থ শ্রেণির ছাত্র।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোকাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত বিকেল মোকামতলা বন্দরের শাপলা সিনেমা হলের পাশে এলাকার ছেলেরা ক্রিকেট খেলছিল। একপর্যায়ে ক্রিকেট ব্যাটের আঘাতে বল পাশের একটি টিনের চালায় গিয়ে পড়ে এবং বল সেখানে আটকে যায়।

এসময় বল নামাতে সেই টিনের চালায় উঠে পড়ে আব্দুল মোমিন। কিন্তু কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে মারা যায়।

এদিকে টিনের চালা থেকে ভাই না নামায় তাকে উদ্ধারে এগিয়ে যায় তারই চাচাতো ভাই রিমন। সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে মারা যায়।

এআই