আদিতমারীর স্বর্নামতি সেতুর পাটাতন ভেঙ্গে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানবাহন চলাচল সম্পর্ন রুপে বন্ধ রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে পাথর বোঝাই একটি ট্রাক সেতুতে পারাপার সময় এ দূর্ঘটনা ঘটে।

ফলে রাস্তার উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে বিকল্প সড়ক হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট ও আদিতমারী ভেলাবাড়ি বাইপাস সড়ক হয়ে যানবাহনগুলো চলাচল করছে।

লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের সহকারী বিভাগীয় প্রকৌশলী মনোয়ারুল ইসলাম জানান, জেলার সাথে চারটি উপজেলা ও বুড়িমারী স্থলবন্দরের যোগাযোগের একমাত্র পথ এটি। তাই যত দ্রুত সম্ভব এটি মেরামত করা হবে। আগামীকাল শনিবার সেতুটি মেরামতের কাজ শুরু করা হবে। এবং রোববার সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

এআর