ঘণ্টায় ৬২ কিলোমিটার গতির বাতাস নিয়ে ঘূর্ণিঝড় 'রোয়ানু' জলোচ্ছ্বাস ও বৃষ্টিপাত ঘটিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করছে।

শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ 'রোয়ানু' বাংলাদেশ অতিক্রম করতে পারে বলে বিকাল সোয়া ৫টার দিকে জানিয়েছেন আবহাওয়া অফিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

এর আগে দুপুরের দিকে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় 'রোয়ানু'। ওই সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতি ছিল ৬২ থেকে সর্বোচ্চ ৮৮ কিলোমিটার।

ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাস ও ঝড়ো বাতাসে গাছ এবং ঘর চাপা পড়ে চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালীতে ১১ বছর বয়সী এক শিশুসহ এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

ওএফ