মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কার্ভারভ্যানের ধাক্কায় পিকআপভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুন) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উজানভাটি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার কেবল নগর গ্রামের বাসিন্দা পিকআপভ্যানের চালক মো. আব্দুর রহমান (৩২) ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেড়িপটল এলাকার বাসিন্দা হেলপার আব্দুল কাদের (১৮)।
দুর্ঘটনায় আহত কাভার্ডভ্যানের চালক শহিদুল ইসলামকে (২৫) ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ওএফ





