চট্টগ্রাম আদালত  ৫৭ লাখ ৯২ হাজার টাকাসহ একজনকে আটকের ঘটনায় কোতয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম এবং এস আই মো.কামরুজ্জামানকে শোকজ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদুল আলম এ আদেশ দিয়েছেন।

কারণ  টাকা সগটক কৃত ইলিয়াসের বিরুদ্ধে নিয়মিত মামলা না দিয়ে তাকে শুধুমাত্র ৫৪ ধারায়  গ্রেফতার দেখানো হয়। আদালত জানতে  চেয়েছে কেন আসামি ইলিয়াসের কাছ থেকে মোবাইল উদ্ধারের বিষয়টি জব্দ তালিকায় নেই কেন।

আগামী রোববার কোতয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম এবং এস আই মো.কামরুজ্জামানকে  এ দুটি প্রশ্নের জবাব দিতে বলেছেন আদালত। একইদিন ইলিয়াসের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি হবে বলেও আদেশ দিয়েছে আদালত।

এদিকে নগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তীসাংবাদিকদের বলেন, আদালত কোতয়ালি থানার ওসি এবং মামলার তদন্তকারী কর্মকর্তাকে শোকজ করেছেন। রোববার শোকজ নোটিশের জবাবসহ রিমান্ড ও জামিন আবেদনের উপর শুনানি হবে।

আটক হওয়া মো.ইলিয়াসকে (৩২) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়েছিল পুলিশ।

 তিনি জানান ,গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালতের অ্যানেক্স ভবনের সামনে সড়কে পুলিশের চেকপোস্টে টাকার বস্তাসহ ইলিয়াস আটক হন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এলাকায়।
একে