মিরপুরের একটি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের গোপন কক্ষে একটি লুকানো ব্যালট বাক্স পাওয়া গেছে।

মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের ২০৪ নম্বর কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গোপন কক্ষে ব্যালট বাক্স কেন রাখা হয়েছে জানতে চাইলে সাংবাদিকদের কোনো সদুত্তর দিতে পারেননি ওই প্রিসাইডিং অফিসার। তিনি বলেছেন, তাদেরকে অতিরিক্ত হিসেবে একটি ব্যালট বাক্স দেয়া হয়েছে।

এ ব্যাপারে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল বলেছেন, প্রিসাইডিং অফিসারের গোপন রুমে যে ব্যালট বাক্সটি রাখা হয়েছে সেই বাক্স নিয়ে মূলত জালভোট দেয়ার আয়োজন চলছে।

কেএইচ