রাজধানীর মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জাহিদকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ। শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বাংলা কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাফরুল থানার ডিউটি অফিসার এসআই কৃষ্ণ জানান, আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন,তরুণীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনে ওই তরুণীর বাবা মো. তোফাজ্জল হোসেন শুক্রবার রাত ১২টার দিকে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা নম্বর ৮২। এ ঘটনায় বাংলা কলেজের ছাত্রলীগের সভাপতি জাহিদকে গ্র্রেফতার করা হয়েছে। তোফাজ্জল হোসেন শেওড়া পাড়া এলাকায় থাকেন।
ওই তরুণীর নাম জানা যায়নি। তিনি বাংলা কলেজে পড়তেন কিনা বা জাহিদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল কিনা তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি এসআই কৃষ্ণ।
এআর





