শিক্ষার্থীদের অধিকার সংক্রান্ত বিভিন্ন দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখা।

বুধবার বেলা ১১টায় এ স্বারকলিপি প্রদান করা হয়।

স্বারকলিপিতে শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্র ছাত্রীদের কাছ থেকে বর্ধিত ফি’র নামে অতিরিক্ত টাকা আদায়, শিক্ষা সামগ্রীর মূল্যবৃদ্ধি, শিক্ষার্থীদের পরিবহন ভাড়া অর্ধেক করা, বিসিএস, মেডিকেল, বুয়েট সহ পাবলিক বিশ্ববিদ্যালয় ও এস.এস.সি-এইচ.এস.সি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষা সমূহে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, পরীক্ষা চলাকালীন সময় যানজট নিরসন, বাজেটে শিক্ষাখাতে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্ধ বাড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সৃজনশীল পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।


নগর ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের অনুপস্থিতিতে তার পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক (রাজস্ব)।

নগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে স্বারকলিপি প্রদান করা হয়।

মাসুম/জারিফ