বরিশাল বানারীপাড়া উপজেলায় গলায় ফাঁস লেগে হাবিবা (৭) নামে এক শিশু মারা গেছে।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ইউনিয়নের চৌয়ারিপাড়া গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবার বাবা মনিরুজ্জামান মৌলভী জানান,বাড়ির পাশে চলন্ত পানির পাম্পের পাশে গেলে ওড়না প্যাচিয়ে গলায় ফাঁস লেগে তার মেয়ের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান,গলায় ফাঁস লাগার কারনে শিশু হাবিবার মৃত্যু হয়েছে।
এসএইচ





