ঘন কুয়াশায় প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

দৌলতদিয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টা ২৫ মিনিটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে চারটা থেকে ওই নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চলাচল বন্ধ হওয়ায় মাঝ নদীতে ৪০টির বেশি যানবাহন নিয়ে চারটি ফেরি আটকা পড়ে।

কেএইচ