নগরীর ডবলমুরিং থানার নাজির আহমেদ সড়কের ঈদগাঁও এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ৬টার দিকে সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কাশেম বলেন, ‘পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত ওই তুলার গুদামে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকালে সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এমআর





