বান্দরবান জেলার রুমা উপজেলা নির্বাচন কমিশনের (ইসি) অফিস সহকারী মো. বিল্লাহ হাওলাদারকে গত মঙ্গলবার ভোরে অপরহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী বেবী আক্তার।
রোববার নির্বাচন কমিশনের (ইসি) সচিব সিরাজুল ইসলামের কাছে এ অভিযোগ করেন তিনি।
লিখিত ওই অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর বেইলী রোডের পি ডব্লিউ ডি স্টাফ কোয়ার্টার থেকে কয়েকজন সন্ত্রাসী পিস্তল দেখিয়ে উঠিয়ে নিয়ে যায় তাকে। বাড়িওয়ালা নজরুল মিয়ার সামনেই এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১০৮) করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





