নওগাঁয় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের শতপুর গ্রামে রবিবার সন্ধ্যা পৌনে ৭টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- শতপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে নাফিসা আক্তার (৭) ও একই গ্রামের নূর মোহাম্মদের মেয়ে প্রিয়াংকা (৮)।
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ জানান, সন্ধ্যায় শতপুর গ্রামের বেশ কয়েকজন ছেলেমেয়ে বাড়ির পাশে পুকুরে নেমে গোসল করছিল।
এ সময় তাদের দেখে নাফিসা ও প্রিয়াংকা পুকুরে নামে। কিন্তু তারা সাঁতার না জানায় ডুবে যায়।
গ্রামবাসী অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমকে





