ঢাকার অদূরে ধামরাইয়ে পিকআপ ও লেগুনা মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পিকআপ চালক সুজন মিয়া ও হেলপার কহিনুর ইসলাম।
শুক্রবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার এসআই আশরাফ হোসেন জানান, সাভারের নবীনগর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পৌঁছলে যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে ঘটনাস্থলেই পিকআপচালক ও হেলপার নিহত হয়। এছাড়া আহত হয় আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।
এমআর





