রাজধানীর শান্তিনগর এলাকায় নির্মানাধীন ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম জামাল (৩৫)। ঘটনার পর ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনায় নির্মানাধীন ভবনের সুপার ভাইজার মো. হারুন অভিযোগ করে বলেন, জামালকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে।

পল্টন মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শ্যামল দেবনাথ জানান, মঙ্গলবার দুপুরে শান্তিনগর পীর সাহেবের গলির ৪০/১ নম্বর নির্মানাধীন ভবনের ৪র্থ তলার ২য় তলা থেকে পরে যায়।

সে সময় জামালের মুখে থাকা রড ঢুকে যায়। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, কেন বা কি কারণে এ ঘটনা সে সম্পর্কে স্পষ্ট কারণ জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে হাসপাতালে ওই নির্মানাধীন ভবনের সুপারভাইজার মো. হারুন জানান, ওই ভবনের দীর্ঘ দিন ধরে ৪/৫জন যুবক আড্ডা দেয়। মঙ্গলবার দুপুরে জামাল ও রনিসহ ৪/৫জন আড্ডা দিচ্ছিল।

তখন হঠাৎ করে জামালকে তাদের একজন ধাক্কা দিলে জামাল নিচে পরে গিয়ে মৃত্যু বরণ করেন। তিনি অভিযোগ করে বলেন, জামালকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে।

জেইউ/এসএইচ