মানিকগঞ্জে স্ত্রী শিউলী (২৬) বেগমকে হত্যার দায়ে স্বামী শফিকুল ইসলামের (৩০) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবীর সোমবার দুপুর ২টার দিকে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. শফিকুল ইসলাম জেলার সাটুরিয়া উপজেলার আকাশী গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। নিহত শিউলী বেগম নরসিংদী সদরের শ্যামতলী গ্রামের আইয়ুব আলীর মেয়ে।

মামলার বিবরণে জানা গেছে, স্ত্রী শিউলকে ২০০৭ সালের ২২ এপ্রিল সকালে পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধে হত্যার পর পাশের ঘিওর উপজেলার একটি মচির ক্ষেতে লাশ ফেলে পালিয়ে যায় স্বামী শফিকুল ইসলাম। এ ঘটনায় ২০০৮ সালের ২০ মার্চ শফিকুলের বিরুদ্ধে ৩০২ ধারায় স্থানীয় গ্রামপুলিশ শচীন্দ্র নাথ কীর্তনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই বছর ৭ ডিসেম্বর পুলিশ শফিকুলকে গ্রেফতার করে।

২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর সোমবার দুপুরে মো. শফিকুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

জেআই