মুন্সিগঞ্জে পানিতে ডুবে মো. রাতুল নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাতুল হাটলক্ষীগঞ্জ এলাকার মো. জুয়েল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার বেড়িবাঁধ সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
হাটলক্ষী গ্রামের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী লিটন জানান, বুধবার সকাল ১০টার দিকে বাড়ি সংলগ্ন বেড়িবাঁধ এলাকার ধলেশ্বরী নদীতে গোসল করতে যায় রাতুল।
নদীতে গোসল করার সময় সে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





