জেলার বড়াইগ্রামে সোমবার বিকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনা তদন্তে  তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার।

সোমবার সন্ধ্যায় সড়ক পরিবহণ ও সেতু  মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন।

নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির অন্য দুজন সদস্য হলেন নাটোরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) এবং বিআরটিএর সহকারী পরিচালক। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর শোক :

নাটোরের বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রি ওবায়দুল কাদের । তিনি দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।

এক শোক বার্তায় মন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। মন্ত্রী আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

জেআই