জামালপুর সদর উপজেলায় পাচারকালে এক গৃহবধূকে (২৮) উদ্ধার করেছে জামালপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে জামালপুরের নান্দিনা বাদেচন্দি গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গৃহবধূর স্বামীর বাড়ি সদর উপজেলার বাগেরহাটা এলাকায়।

আটক পাচারকারীরা হলেন- চাঁদপুর সদর উপজেলার মুনিয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে মনির হোসেন ও ময়মনসিংহের ঈশ্বরদী থানার চন্দ্রপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আসু মিয়া।

এলাকাবাসী জানান, আসু মিয়া ও মনির হোসেন সদর উপজেলার বাগেরহাটা গ্রাম থেকে ওই গৃহবধূকে নিয়ে এসে নান্দিনা এলাকার বাদেচন্দি গ্রামে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী গঙ্গার বাড়িতে অবস্থান করেন। পরে রাত তিনটার দিকে তারা পাচারের উদ্দেশে ওই গৃহবধূকে নিয়ে বাড়ি থেকে বের হলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা পাচারের কথা স্বীকার করেছেন জামালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ।

কেএইচ