বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, উন্নয়নের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সম্মিলিত ভাবে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ ও সংস্থা সমূহের প্রধানদের সঙ্গে বলেন।
আজ শনিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী ২০১৯-২০২০ সময়ের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদেরও একই ভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হবে। ভালো কিছু করতে গেলে চ্যালেঞ্জ আসবে।
টিপু মুনশি বলেন, গতানুগতিক কাজের বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলা না করলে ভালো ও নতুন কিছু করা যায় না।
বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নয়নের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প কিছু নেই। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সঙ্গে সকলকে কাজ করতে হবে।
এএস





