মানিকগঞ্জে সাড়ে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে আরিফ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় মোজ্জাফর হোসেনের বাড়িতে বেড়াতে আসা আরিফ হোসেন পাশের বাড়ির ওই শিশুকে মোবাইলে ছবি দেখানোর কথা বলে একটি ঘরে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশে দেয়। নির্যাতিত ওই শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতারকৃত আরিফ হোসেন ঘিওর উপজেলার বাউনা গ্রামের শাজাহান মিয়ার ছেলে। আরিফ পেশায় একজন বাস চালক।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেএইচ





