শাহবাগ থেকে বারডেম হাসপাতালের কর্মচারী সাব্বির আহমেদকে অপহরণের সময় দু'জনকে আটক করেছে জনগণ। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। শনিবার দুপুর সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- জাহিদ হোসেন রন্টি (৩২) ও রাজীব গোলদার (২৫)।
শাহবাগ থানায় ডিউটি অফিসার এসআই আনোয়ারুল ইসলাম বলেন, বারডেমের কর্মচারীরা ওই দু'জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। পরে সাব্বির আহমেদ বাদী হয়ে অপহরণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]