খাগড়াছড়ি জেলার নব-গঠিত গুইমারা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ সম্পন্ন হয়েছে। শনিবার গুইমারা উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। এসময় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান ও উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো: রিপন হোসেন।

নব-গঠিত গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বাবু মেমং মারমা (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী মো: ইউসোফ (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা (আনারস) প্রতীকে নির্বাচন করছেন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন, মোঃ নুুরুন্নবী (নৌকা), পূন্য কান্তি ত্রিপুরা (ধানের শীষ), মিল্টন চাকমা (চশমা) থোয়াই অংগ্য চৌধুরী (টিউবওয়েল)।

অন্নদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, ঝর্ণা ত্রিপুরা(নৌকা), হ্লাউচিং মারমা (ধানের শীষ)।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম, গুইমারা থানার এস.আই মো: শরিফ,  উপজেলা প্রেস ক্লাব গুইমারার সভাপতি এম.সাইফুর রহমান (সজিব), উপদেষ্টা আব্দুল আলীসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ৬মার্চ নব-সৃষ্ট গুইমারা উপজেলার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪, ৩৬৭ জন, ও মহিলা ভোটার ১৩,৬২৫ জন।

আবুবকর/নাজিব