জেলার সোনাগাজী পৌরসভার তুলাতলী গ্রাম থেকে বুধবার বিকেল ৩টার দিকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীন হোসেন জানান, বিকেলে ওই গ্রামের প্রবাসী মোশাররফ হোসেনের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় দোতলা বাড়ির ভেতরে দেয়ালের পাশ থেকে তিনটি বিদেশী পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি এলজি বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামছুল আলম সরকার।

জেআই