রাজধানীর কামরাঙ্গীর চরের নিজামবাগে এসি মসজিদের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে মিজানুর রহমান (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুরের পিতার নাম জাকির হোসেন ব্যাপারী।
নিহতের বড়ভাই তায়েবুর রহমান জানান, মিজানুর নিজামবাগের একটি স্থানীয় মাদ্রাসায় পড়ালেখা করতো। দুপুরে সে মসজিদে নামাজ পড়াতে যায়। এ সময় মসজিদের ছাদ থেকে পড়ে গেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওএফ





