চাঁপাইনবাগঞ্জের সদর পৌর পরিষদ কর্তৃক বৃদ্ধিকৃত হোল্ডিং ট্যাক্স এর প্রতিবাদে ' ‘অযৌক্তিক' পৌরকর প্রতিরোধ কমিটির’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের ফুড অফিস, হাসপাতাল মোড়, উদায়ন মোড়,পশু হাসপাতাল এলাকা এবং জেলা প্রেস ক্লাবের সামনে পথ সভা করেন কমিটির নেতারা।
সমাবেশে কমিটির আহবায়ক সৈয়দ আহমেদ হোসেন, অ্যাডভোকেট শাহনেওয়াজ, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, জেলা জাসদ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, সিপিবি সাধারণ সম্পাদক আবু হাসিব বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পৌরকর যৌক্তিকহারে পুনঃনির্ধারণের দাবিতে গত তিন মাসের পৌরবাসীর আন্দোলন কে আমলে না নিয়ে জনগন কে গনশুনানীতে বাধ্য করা হয়েছে। পৌরবাসী আলোচনার পরিবেশ তৈরীতে আন্দোলনে বিরতি দিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনায় গিয়েছে।
জানাযায়, আলোচনা ব্যার্থ হবার পর পুলিশী বাধার মুখে পরে আন্দোলন। কমিটি ১৫ নভেম্বর জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদানের নতুন কর্মসূচি ঘোসণা করেছে।
সমাবেশে ছাত্রনেতা আব্দুল মজিদ এর নেতৃত্বে ছাত্রদের একটি প্রতিনিধি দল পৌরবাসীর দাবির সাথে সহমত প্রকাশ করে দ্রুত সমস্যার সমাধানে পৌর পরিষদ কে আহব্বান জানায়।
উল্লেখ যে, পৌর মেয়র জামায়াত নেতা অধ্যাক্ষ নজরুল ইসলাম বরখাস্থ থাকায় ভারপ্রাপ্ত মেয়রের দ্বায়িত্ব পালন করছেন বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী পৌর কাওন্সিলর সাইদুর রহমান।
নাজিব





