অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের মহসিনের চৌরাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া থানার পুলিশ জানায়, রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী। পরে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ হত্যা করে তার লাশ এখানে ফেলে রেখে যেতে পারে।
জেএ





