নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ফতুল্লায় তিন হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

তারা হলো- মুন্সিগঞ্জ জেলার কাউজ্জারচর বাংলাবাজার এলাকার নূরুদ্দিনের সিঙ্গাপুর প্রবাসী ছেলে ইয়াসিন (৩৭) ও রংপুর জেলার বদরগঞ্জ বসরাজপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে রাশেদুল হক মিঠু (৩২)।

শুক্রবার সকালে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

তিনি জানান, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের কাশীপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা থামিয়ে যাত্রী ইয়াসিন ও মিঠুর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের পকেট থেকে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

এমআর