খুলনায় প্রধান প্রধান সড়কে যানজট দিন দিন বেড়ে চলছে। এটি নিরসনে কার্যকর কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ স্থানীয়দের। নগরিতে অতিরিক্ত ইজিবাইক বেড়ে যাওয়ার কারনে এই যানজটের তীব্র আকার ধারণ করছে বলে মনেকরেন তারা।
এ বিষয় ভুক্তভোগীরা বলেন, এর আগে কয়েকবার অতিরিক্ত ইজিবাইক সহ তিন চাক্কার গাড়ি’র চাপ কমানোর জন্য পদেক্ষেপ নিলেও তার কোন বাস্তবতার দেখা মেলেনি। এর পাশা-পাশি রাস্তার পাশে অবৈধ দোকানের মালামালের স্তুপ এবং নির্ধারিত স্থানে গাড়ি পাকিং না করাও অন্যতম কারন বলে মনে করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক সদস্য বলেন, ভাই প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত অন্তত এক হাজার অটোরিকসা আর ইজিবাইকের গতি রোধ করে ভিন্ন পথে যাওয়ার নির্দেশ দিয়েছি। একটি ইজিবাইকের গতিরোধ করে কথা বলার সময় অন্যগুলো ফাঁকি দিয়ে চলে যায়।
ন্যাশনাল হাইস্কুলের প্রধান শিক্ষক কৌশিক কুমার বর্মণ বাচ্চাদের নিয়ে কেনা কাটা করতে আসেন নিক্সন মার্কেটে। তিনি বলেন, ইসলামপুর থেকে সন্ধ্যা ৭টায় রওনা করেছি। ডাকবাংলো মোড়ে এসে পৌঁছেছি রাত সাড়ে ৮টায়। এই টুকু দূরত্বে আসতে যদি দেড় ঘণ্টা সময় লাগে তবে যেতেও দেড় ঘণ্টা লাগবে। আমি কেনাকাটা করব কখন?
ইজিবাইক চালক বাবু বলেন, সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এ সময় ইজিবাইক ও অটোরিকসা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিকের বাধার মুখোমুখি হতে হয় যার ফলে সাইডের গলি গুলোতে প্রচুর যানজট হয়।তিনি কতৃপক্ষের কাছে দাবি জানান সড়ক নিষিদ্ধ না করে অবৈধ ইজিবাইক গুলোও উঠিয়ে দেয়ার।
এ প্রসঙ্গে নগরির ভারপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কমিশনার রফিক ‘টাইমনিউজবিডি’কে বলেন, বর্তমানে যানজটের মূল কারন হচ্ছে ওয়াসার কাজ। তারা শহরের বিভিন্ন সড়কে কাজ করায় যানজটের সৃষ্টি হচ্ছে। তবে আমাদের পক্ষ থেকে যানজটের নিরসনের জন্য বিভিন্ন পদেক্ষে গ্রহণ করা হচ্ছে। ইতো মধ্যে ড্রাইবার ও সমিতির লোকজনদের নিয়ে মিটিং হয়েছে। যেখা-সেখানে পার্কিং না করা ব্যাপারে তাদেরকে সচেতনতা করা হচ্ছে ।
এ দিকে খুলনা ওয়াসার ডিএমডি কামাল বলেন, ওয়াসার কাজ একটি উন্নয়ন মূলক কাজ। আমরা কেসিসি, কেডিএ, এলজিইডি এর সমন্বয় কাজ করছি। এতে ট্রাফিক পুলিশ আমাদের সহযোগিতা করছে। জনসাধারনের যাতে কষ্ঠ না হয় সেদিকে লক্ষ রেখেই কাজ করছি। চেষ্টা করছি এবার বর্ষার আগেই কাজটি শেষ করার। যদি বর্ষার আগে শেষ না হয় তবে আমরা বর্ষার মধ্যে কোন কাজ করবো না, বর্ষার পরে বাকি কাজ বাকি কাজ টুকু শেষ করবো।
জারিফ





