মানিকগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় বাস-পিকআপ ভ্যানের সংর্ঘষে ৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৭ জন।
সোমবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাদ পরিবহণের (চট্র মেট্রো-দ-১১-০০১৭) একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কে বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪জন নিহত হয়।
নিহতদের মধ্যে তকদীর মোল্লা(৭০) নামের এক বাসযাত্রীর পরিচয় জানা গেলেও বাকিদের পরিচয় জানা যায়নি। তকদীর মোল্লার বাড়ি নড়াইল জেলার লোহাগড়ায়।
আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, নিহদের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
এমকে





