মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, ‘পুলিশের বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে গেছে।’ রাজধানীর মিরপুরে পুলিশের হামলায় দগ্ধ চা দোকানি বাবুলের মৃত্যুতে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মৃত বাবুল মাতুব্বরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পেশাগত দায়িত্ব পালনে পুলিশ অবহেলা করছে বলেও মন্তব্য করেন তিনি।

এমএম