চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীরেরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটর সাইকেল আরোহীর নাম মো.ইদ্রিস ফরহাদ (৪০) বলে জানা গেছে। আহত হয়েছেন ইদ্রিসের ১১ বছরের মেয়ে সাদিকা মেহজাবিন।
বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ইদ্রিস ফটিকছড়ি উপজেলার পূর্ব ভূজপুর এলাকার বাসিন্দা।
হাটহাজারী থানার এসআই আনিস আল মাহমুদ বলেন, মোটরসাইকেলে করে মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন ইদ্রিস। মীরেরহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে রাস্তা থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় ইদ্রিসের মেয়ে সাদিকা মেহজাবিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই আনিস আল মাহমুদ।
এমআইএস।





