কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বৃহস্পতিবার (১৩জুলাই) দুপুরে বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচীর পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক সোলাইমান চিশতী ও সংগঠনের কুষ্টিয়া জেলা কমিটির আহবায়ক মনোয়ার হোসেন মারুফ। মানববন্ধনে বক্তারা বলেন, ভেড়ামারাতে দুই হাজারের মতো ফরেইনার কর্মস্থলে থাকেন। অথচ মাত্র দুইটি এসি টিকিটের ব্যবস্থা রয়েছে। এই ভেড়ামারাতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ী হওয়া স্বত্বেও এই ভেড়ামারা রেলষ্টেশনটি অবহেলিত। অথচ দেশের অনেক ছোটছোট রেলষ্টেশন অনেক উন্নত।
আগামী ৭দিনের মধ্যে ১০আসনের এসি টিকিট বরাদ্দেরও আহবান জানান বক্তারা। অন্যথায় আরো কঠোর কর্মসুচীর ঘোষনা দেন তারা। এছাড়াও আগামী একমাসের মধ্যে ভেড়ামারা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের ঘোষনা এবং দ্রুত বাস্তবায়ন করার দাবী জানান। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ সচেতন মহল ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
কুদরতে খোদা/এমই





