টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী গণহিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়েছে। ঘটনার পরেই বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী বলেন, ‘বিদ্যালয়ে অ্যাসেম্বিলি ক্লাশ নেয়ার সময় ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থী পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।’
উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. ডিআই রেজাউল করিম বলেন, ‘এটাকে মাস হিস্টিরিয়া বলা হয়। এতে ছাত্রীরাই বেশি আক্রান্ত হন। এতে ভয়ের কিছু নেই। খুব তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে উঠবে। সবাই আশংকামুক্ত।’
ওএফ





