প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর শূন্য আসনের (মৌলভীবাজার-৩) উপ-নির্বাচন ৮ ডিসেম্বর।

নির্বাচন কমিশন সচিবালয়ে বৃহস্পতিবার দুপুর ১টায় এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

তিনি জানান, প্রার্থিদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১১ নভেম্বর। যাচাই-বাছাই ১৪ নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ নভেম্বর।

প্রসঙ্গত, সৈয়দ মহসিন আলীর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর মারাযান।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ৩ সেপ্টেম্বর সমাজকল্যাণমন্ত্রীকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ৫ সেপ্টেম্বর তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। তার মৃত্যুর পর ওই আসন শূন্য হয়।

এআই