রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) অফিসার্স এসোসিয়েশন ২০১৪-১৫ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা অধিদফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ  তথ্য জানানো হয়।

এতে পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী এম. সাইফুল ইসলাম সভাপতি ও লাইব্রেরিয়ান ড. মো. আনোয়ারুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হন।

এছাড়াও কমিটিতে অন্যান্যদের মধ্যে  সহ-সভাপতি-১  খন্দকার মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি-২ মো. মনোয়ারুল ইসলাম (এনাম), সহ-সাধারণ সম্পাদক-১ হরি কমল দাস (দীপক), সহ-সাধারণ সম্পাদক-২ সুমন কুমার দাস, কোষাধ্যক্ষ মোহাম্মদ মালেক (বাদশা), সাংগঠনিক সম্পাদক মোঃ আলীউল আলম টুয়েল, দপ্তর সম্পাদক  জিয়াউল হাসান (জুয়েল), প্রচার সম্পাদক মোঃ নুর ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ বশিরুল ইসলাম, সমাজ কল্যাণ সস্পাদক শেখ কামাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস জেরিন ফেরদৌস এ্যন্থনী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আশরাফুল কবীর (রাজু), ক্রীড়া সম্পাদক মোঃ আওলাদ হোসেন, সদস্য- খন্দকার আতিকুল ইসলাম, খোন্দকার আসাদুজ্জামান কিটন, মোঃ আলমগীর হোসেন, মোঃ আরিফুল হক, মোঃ কামিম শাহরিয়ার, নূরুন নবী ভূইয়া (শ্যামল), মেহদী মোহায় মেন-উর রহমান (পলাশ), আল সামসুল হক (সাগর), এইচ এম শহিদুল ইসলাম, মো. মনির হোসেন।

নব-নির্বাচিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা অভিনন্দন জানিয়েছেন।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ