রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দেশীয় একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলিসহ আমিনুর সেখ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়। আমিনুল উপজেলার ইসলামপুর ইউনিয়নের আলিশা গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সামা মো. ইকবাল হায়াত অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আমিনুল শেখ চরমপন্থী দল ‘নিলু বাহিনী’র সেকেন্ড ইন কমান্ড। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ইসলামপুর ইউনিয়নের নতুন নগর রব মিয়ার মুদি দোকানের সামনে থেকে আমিনুল সেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





