কালিহাতীর নৌকা বাইচ প্রতিযোগীতা টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মঙ্গলবার বিকেলে পৌলীতে নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

নৌকা বাইচ প্রতিযোগীতায় দূরদুরান্তে থেকে থেকে আসা ১৬টি নৌকা অংশ নেয়। হাজার হাজার লোক আনন্দের সাথে নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করেন।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলেঙ্গা পৌরসভার মেয়র মো: শাফী খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার মেয়র আনছার আলী বি.কম, টাঙ্গাইল জেলা মহিলা আ’লীগের সদস্য এ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর মোল্লা, এলেঙ্গা পৌর প্যানেল মেয়র আ: বারেক, পৌর কমিশনার আবুল কাশেম, আব্দুল আজিজ, মহিলা কমিশনার শিরিন আক্তার কাঞ্চন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিনা আমির কৃষি প্রযুক্তি ইন্সটিটিউটের সভাপতি জমির উদ্দিন আমিরী। প্রত্যেক প্রতি প্রতিযোগীকে ১টি করে সম্মানী হিসেবে কালার টিভি ও ১ম বিজয়ীকে ১টি ফ্রীজ পুরস্কার দেয়া হয়।

এসএইচ