চিতলমারীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে বাস্তুহারা ও দলিত সম্প্রদায়ের তিন শতাধিক নারী-পুরুষ।

আশ্রয় ও ঠিকানা চেয়ে ওয়াপদা বেড়িবাঁধের উপর বসবাসকারীরা শনিবার দুপুর ১২টায় শহীদ মিনারের পাশের রাস্তায় এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বৃদ্ধ মো. মুনসুর হাওলাদার বলেন, ‘৩০ বছর ধরে ওয়াপদা বেড়িবাঁধের উপর বসবাস করছি। সহায়-সম্বল বলতে কিছুই নেই। এখান থেকে উচ্ছেদ করলে সপরিবারে আত্মহত্যা করে মরা ছাড়া কোনো উপায় নেই।’

নাছিমা বেগম নামে অরেক নারী কান্নাজড়িত কণ্ঠে জানান, ‘আমাদের যাওয়ার মতো কোনো আশ্রয় নেই। এখান থেকে আমাদের উচ্ছেদ করলে ছেলেমেয়ে নিয়ে পথে বসতে হবে।’

গত ১৬ ও ২৯ মার্চ মোল্লাহাট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগ (পাউবে) তাদের দুই দফায় বেড়িবাঁধের বাড়িঘর সরিয়ে নেওয়ার নোটিশ দিয়েছে।

জেআই