বরিশালের গৌরনদী উপজেলার টরকী এলাকার একটি ওয়ার্কশপ থেকে তিনটি পাইপগান ও দু’টি কার্তুজসহ সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৮ এর একটি দল।

বুধবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।

আটক সেলিম একই এলাকার বাসিন্দা।

র‌্যাব-৮ এর ক্যাপ্টেন হাসিবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাব-৮ এর ডিএডি বেল্লাল হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল টরকী এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি ওয়ার্কশপ থেকে দু’টি কার্তুজ ও তিনটি পাইপগান সেলিমকে আটক করা হয়।

আটক সেলিমে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ